[go: up one dir, main page]

Jump to Content

আরও দ্রুত, নিরাপদ ও সহজ। একবার ট্যাপ করেই Google-এর মাধ্যমে সাইন-ইন করুন।

Google অ্যাকাউন্টের সাহায্যে সাইন-আপ ও সাইন-ইনের প্রক্রিয়া আরও নিরাপদ ও সহজ করে তুলুন, যাতে ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড লেখার বদলে অ্যাপ ও সাইটে বেশি সময় কাটাতে পারেন।

ল্যাপটপের স্ক্রিনে 'Google-এর মাধ্যমে সাইন-ইন করুন' বোতামের উপরে কার্সর রাখা আছে। বিভিন্ন অ্যাপের আইকন স্ক্রিনে ঘুরপাক খাচ্ছে। ল্যাপটপের পাশে একটি মোবাইল ডিভাইসেও 'Google-এর মাধ্যমে সাইন-ইন করুন' বোতাম দেখা যাচ্ছে।
  • সহজে সাইন-ইন করুন

    সহজে ও নিরাপদে নতুন অ্যাকাউন্ট তৈরি করুন অথবা ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড ছাড়াই প্রিয় অ্যাপ ও সাইটে সাইন-ইন করুন।

  • যেকোনও ডিভাইস ব্যবহার করুন

    আপনার ব্যবহৃত সমস্ত iOS ও Android ব্রাউজার ও ডিভাইসে সহজেই চির পরিচিত পদ্ধতিতে সাইন-ইন করুন।

  • কানেকশন নিয়ন্ত্রণ করুন

    নাম, ইমেল আইডি ও প্রোফাইল ছবির মতো অ্যাকাউন্টের তথ্য নিরাপদে শেয়ার করে এবং Drive-এর মতো Google অ্যাপের অ্যাক্সেস ম্যানেজ করে অ্যাপ ও সাইট নিয়ন্ত্রণ করুন।

  • Google-এর সাথে আপনার ডেটা সম্পূর্ণ নিরাপদ রাখুন

    একই পাসওয়ার্ড একাধিক জায়গায় ব্যবহার করার কারণে সাইন-ইনের নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি আর থাকবে না। Google অ্যাকাউন্টের সাহায্যে সুরক্ষিত উপায়ে সাইন-ইন করলে, আগের থেকে কম অ্যাপ ও সাইটে পাসওয়ার্ড স্টোর করতে হয়। এর ফলে ডেটা আরও নিরাপদ থাকে।

'Google-এর মাধ্যমে সাইন-ইন করুন' ফিচারটি কীভাবে ব্যবহার করবেন

Google অ্যাকাউন্টের সাহায্যে যেকোনও ডিভাইসে পছন্দের অ্যাপ ও সাইট সহজেই অ্যাক্সেস করুন

অ্যাপ বা সাইটে 'Google-এর মাধ্যমে সাইন-ইন করুন' বোতামে ক্লিক করুন

কোন Google অ্যাকাউন্ট ব্যবহার করবেন, বেছে নিন

কোনও অ্যাপ বা পরিষেবা প্রথমবার ব্যবহার করার সময় Google অ্যাকাউন্টে ব্যবহৃত নাম, ইমেল আইডি এবং প্রোফাইল ছবি দিয়ে তাতে সাইন-ইন করুন
কিছু অ্যাপ ঠিকানা বা ফোন নম্বরের মতো অন্যান্য তথ্যও চাইতে পারে এবং এগুলি আপনি Google অ্যাকাউন্ট সেটিংস থেকে নিয়ন্ত্রণ করতে পারেন

অ্যাপ বা সাইটে যান

সাইন-ইন করা হয়ে গেছে!
পরের বার একই Google অ্যাকাউন্টের মাধ্যমে সহজে সাইন-ইন করুন

একটি ডিভাইসে সাইন-ইন স্ক্রিন দেখা যাচ্ছে। ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড ফিল্ডে নতুন অ্যাকাউন্ট তৈরি করা অথবা Google-এর মাধ্যমে সাইন-ইন করার বিকল্প আছে। 'Google-এর মাধ্যমে সাইন-ইন করুন' বোতামটি বড় হয়ে স্ক্রিন থেকে চলে যাচ্ছে। বোতামে কার্সর ক্লিক করছে।
ডিভাইসের স্ক্রিন জুড়ে একটি পপ-আপ দেখানো হয়। অ্যাপে যাওয়ার জন্য কোনও Google অ্যাকাউন্ট বেছে নেওয়া অথবা অন্য অ্যাকাউন্ট যোগ করার জন্য ব্যবহারকারীকে প্রম্পট দেখানো হয়। যে অ্যাকাউন্ট ব্যবহার করা হবে, কার্সর সেটি বেছে নেয়।
Google যাতে ব্যবহারকারীকে অ্যাপে সাইন-ইন করাতে পারে, তার জন্য পপ-আপ পরিবর্তন করে একটি প্রম্পট দেখানো হচ্ছে। কার্সর, অবিরত রাখার বোতামে ক্লিক করছে। পপ-আপ বন্ধ হয়ে গিয়ে অ্যাপ লোড হওয়ার চিহ্ন স্ক্রিনে দেখানো হচ্ছে।

Google-এর বিশ্বস্ত নিরাপত্তা ফিচারের মাধ্যমে আরও সুরক্ষিতভাবে সাইন-ইন করুন

  • ডিফল্ট অবস্থায় সুরক্ষিত

    সুরক্ষিত ও দ্রুত সাইন-ইন প্রসেস আপনার প্রাপ্য। আপনার তথ্য অনলাইনে কতগুলি জায়গায় স্টোর করা থাকবে, তার উপরে বিধিনিষেধ আরোপ করার সাহায্যে 'Google-এর মাধ্যমে সাইন-ইন করুন' ফিচারটি থার্ড-পার্টি ডেটার নিরাপত্তা লঙ্ঘনের হাত থেকে রক্ষা করে।

  • সম্পূর্ণ নিয়ন্ত্রণ আপনারই হাতে

    প্রতিটি থার্ড-পার্টি অ্যাপ ও সাইটের সাথে কোন কোন তথ্য শেয়ার করবেন, তা ম্যানেজ করুন এবং Google অ্যাকাউন্ট থেকে যেকোনও সময় সেটিংস আপডেট করুন।

  • গোপনীয়তার কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে

    'Google-এর মাধ্যমে সাইন-ইন করুন' ফিচার ব্যবহার করার মাধ্যমে পাওয়া তথ্য বা অ্যাক্টিভিটি সম্পর্কিত ডেটা, বিজ্ঞাপন বা Google-এর অন্যান্য প্রোডাক্টের জন্য Google ব্যবহার করে না। গোপনীয়তা বজায় রাখার উদ্দেশ্যে তৈরি, ডেটা ব্যবহার ও ম্যানেজ করার প্রসেস আমরা দৃঢ়ভাবে অনুসরণ করি।

একবার ট্যাপ করে পছন্দের অ্যাপ ও সাইট অ্যাক্সেস করুন