BBC News, বাংলা - মূলপাতা
প্রধান খবর
লাইভ, সংসদে দেশের শীর্ষ ২০জন ঋণখেলাপির তালিকা প্রকাশ
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি জানিয়েছে যে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান মেজর জেনারেল মাজিদ খাদেমি নিহত হয়েছেন। নিহত হওয়ার খবর জানিয়ে কর একটি বিজ্ঞপ্তি ইরানি সংবাদ মাধ্যমেও প্রকাশ করা হয়েছে। আরও খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...
দিনে আট ঘণ্টার বেশি কাজের চাপ কি মৃত্যুর ঝুঁকি তৈরি করে?
বৈশ্বিক গবেষণায় দেখা গেছে, ২০১৬ সালে দীর্ঘ সময় কাজ করার ফলে স্ট্রোক ও হৃদরোগে সাত লাখ ৪৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে। সবচেয়ে ক্ষতির শিকার হচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়া ও পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মানুষ।
বিশ্ববিদ্যালয়সহ তেহরানের বিভিন্ন অংশে ব্যাপক হামলার খবর পাওয়া যাচ্ছে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি করার জন্য ইরানকে মঙ্গলবার পর্যন্ত সময় বেঁধে দেওয়ার পর আজ তেলের দাম বাড়তে দেখা যাচ্ছে। সোমবার সকালে প্রকাশিত ছবিতে তেহরানের পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে। ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে যে, দেশটির রাজকীয় বিমান বাহিনী 'একাধিক ইরানি ড্রোন' ভূপাতিত করেছে।
পত্রিকা: 'জ্বালানি সংকটে বিপর্যস্ত অর্থনীতি, বেশি প্রভাব দশ খাতে'
ঢাকায় প্রকাশিত আজকের পত্রিকাগুলোয় প্রধান্য পেয়েছে ইরান যুদ্ধের কারণে জ্বালানি সংকট এবং বিদ্যুতের লোডশেডিংসহ বিভিন্ন ক্ষেত্রে এর প্রভাবের খবর। এছাড়া সরকারি চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধি, পহেলা বৈশাখ শোভাযাত্রার নাম পরিবর্তন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রশ্নে বিতর্ক নিয়ে খবরাখবর গুরুত্ব পেয়েছে।
১৯৭০ এর দশকের জ্বালানি তেল সংকটের সময় কী হয়েছিল?
১৯৭৩ সালে ইয়োম কিপুর যুদ্ধ, যা ১৯৭৩ সালের আরব-ইসরায়েল যুদ্ধ নামেও পরিচিত, সে সময় ইসরায়েলকে সমর্থন করার কারণে আরব তেল উৎপাদকেরা যুক্তরাষ্ট্রের মিত্র কয়েকটি দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। পাশাপাশি পরিকল্পিতভাবে তেল উৎপাদনও কমিয়ে দেওয়া হয়েছিল তখন।
হরমুজ না খুললে মঙ্গলবার ইরানে সবকিছু গুড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের
হরমুজ প্রণালি খুলে দেওয়া না হলে মঙ্গলবার ইরানেরর বিদ্যুৎ কেন্দ্র ও সেতুতে ব্যাপক হামলার হুমকি ট্রাম্পের। জ্বালানি সাশ্রয়ে বাংলাদেশের সব দোকানপাট ও শপিংমল সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইরানে গুলিতে ভূপাতিত মার্কিন এফ-১৫ যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রু'কে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন বাহিনী। খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়....
আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ থাকছে, এর প্রভাব কেমন হবে
অধ্যাদেশটি সংসদে আইন আকারে পাশ হলে এরপর আওয়ামী লীগের যে কোনো কার্যক্রম শুধু নিষিদ্ধই নয়, বরং দলটির সব নেতাকর্মীদেরও বিচারের আওতায় আনা যাবে। প্রশ্ন উঠছে, রাজনৈতিক দল নিষিদ্ধ কিংবা রাজনৈতিক দলের কার্যক্রম আইন করে শাস্তিযোগ্য অপরাধ করে চিহ্নিত করার পদক্ষেপ দেশের রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলবে বা আদৌ কোনো প্রভাব ফেলবে কি-না?
মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু ইরানে কোথায় লুকিয়ে ছিলেন, কীভাবে উদ্ধার হলো?
উদ্ধার অভিযানে 'কয়েক ডজন যুদ্ধবিমান' এবং বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কয়েকশ সেনা অংশ নেন বলে জানা যাচ্ছে। অভিযান চলাকালে মার্কিন সেনাদের সঙ্গে ইরানি সেনাদের সংঘর্ষ হয়েছে। ইরান জানিয়েছে, মার্কিন হামলায় তাদের বেশ কয়েকজন নাগরিক হতাহত হয়েছেন। এদিকে, অভিযান চলাকালে একাধিক মার্কিন বিমান ধ্বংসের দাবি করেছে তেহরান। যদিও যুক্তরাষ্ট্র বলছে, তারা ইচ্ছাকৃতভাবে দু'টি বিমান ধ্বংস করে দিয়েছেন, যাতে সেগুলো 'শত্রুদের হাতে না পড়ে'।
আর্টেমিস-২ নভোচারীরা কেন চাঁদে পা রাখবেন না?
আর্টেমিস-২ নামের নভোযানটি ফ্লোরিডা থেকে চাঁদের উদ্দেশে যাত্রা করেছে, সেটিকে একটি ঐতিহাসিক ঘটনা বলা হচ্ছে । তবে সেখানের চারজন মহাকাশচারীর কেউই চাঁদের পৃষ্ঠে পা রাখবেন না। চাঁদে আবার কোনো মানুষের পা পড়তে আমাদের অপেক্ষা করতে হবে অন্তত আর্টেমিস-৪ এর জন্য।
বিবিসি বাংলা এখন হোয়াটসঅ্যাপে!
নির্বাচিত খবর
বাংলাদেশে জ্বালানি তেলের মজুত কত, চলবে কয়দিন?
ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই আলোচনায় জ্বালনি তেলের সংকট। সরকারের পক্ষ থেকে নানা পদক্ষেপ নেওয়া হলেও এ নিয়ে শঙ্কা কাটছেনা। বাংলাদেশে কী পরিমাণ জ্বালানি তেল মজুদ আছে, তা দিয়ে কতদিন চলবে এমন প্রশ্নও সামনে আসছে।
টিকা কেনা নিয়ে অন্তর্বর্তী সরকারের সময় কী ঘটেছিল?
বাংলাদেশে সরকারিভাবে দেওয়া শিশুদের বিভিন্ন রোগের টিকার যে সংকট দেখা দিয়েছে, সেটির জন্য অন্তর্বর্তী সরকারকে দায়ী করছেন অনেকে। ক্ষমতাসীন দল বিএনপির মন্ত্রী ও নেতাদের মধ্যেও কেউ কেউ টিকার সংকট ও হামের প্রাদুর্ভাবের জন্য অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে দুষছেন।
গণভোট ও সংবিধান সংস্কার বিতর্ক কতদূর যাবে
'জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ ২০২৫' অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান বিষয়ে সংসদে এক আলোচনায় বিরোধী দল গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়েছে। অন্যদিকে সরকারপক্ষ বলেছে, রাষ্ট্রপতির ওই আদেশ বৈধ আইন নয় এবং এ ধরনের আদেশ জারির এখতিয়ার তার নেই। এর আগে সরকারি দল জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা গণভোট অধ্যাদেশ সংসদে অনুমোদনের জন্য তোলা হচ্ছে না।
হাম হলে কীভাবে বুঝবেন? ছয় মাসের আগে হলে কী করবেন? আরো যত প্রশ্ন
বাংলাদেশে হামের সংক্রমণ বাড়তে থাকায় সরকার এখন নয় মাসের পরিবর্তে ছয় মাস বয়সী শিশুদের হামের টিকার প্রথম ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু তার আগে হাম হলে কীভাবে প্রতিরোধ করা যাবে? টিকা দেওয়ার পরেও যদি হাম হয়, তাহলে কী করবেন?
পশ্চিমবঙ্গের নির্বাচন যে পাঁচটি কারণে অন্য রাজ্যের থেকে আলাদা
যদি নির্দিষ্ট করে এবারের বিধানসভা নির্বাচনের দিকে তাকানো হয়, তাহলে দেখা যাবে এমন অন্তত পাঁচটি কারণ বা ফ্যাক্টর রয়েছে, যা পশ্চিমবঙ্গর ভোটকে ভারতের বাকি সব রাজ্যের চেয়ে একেবারে আলাদা বা অন্যরকম করে তুলেছে। সেগুলো কী কী?
বিবিসি বাংলা এখন ইন্সটাগ্রামেও!
সংসদ নির্বাচন ২০২৬
সংসদীয় শব্দমালা - কোরাম, ওয়াক আউট, এক্সপাঞ্জের মানে কী?
বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদকে ঘিরে বিশ্লেষকদের আগ্রহের অন্যতম কারণ হলো বেশ কিছু দিকের নতুনত্ব। আবার সংসদের কাজ কীভাবে চলে- তা নিয়েও কৌতুহল আছে অনেকের মধ্যে।
সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন
বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার জন্য আজ শেষ দিন হলেও সরকার বলেছে, এ ধরনের কোনো পরিষদ করতে হলে আগে সংবিধান সংশোধন করতে হবে। ফলে দেশটির রাজনীতিতে সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত ইস্যু সংবিধান সংস্কার পরিষদ নামে কিছু আর আপাতত হচ্ছে না বলেই ধারণা করা হচ্ছে।
'হ্যাঁ' জয়ী হলেও ভিন্নমত থাকায় জুলাই সনদের যে বিষয় বাস্তবায়ন হবে না
জুলাই সনদের যে সব বিষয়ে নোট অব ডিসেন্ট নেই সে সব প্রশ্নে সংস্কারগুলো নিয়ে তেমন কোনো সংকট দেখছেন না সংবিধান বিশ্লেষকরা। তবে, সংসদের উচ্চকক্ষের গঠন নিয়ে এরই মধ্যে আলোচনা তৈরি হয়েছে দেশের রাজনৈতিক অঙ্গনে।
গণভোট ও সংসদ নির্বাচনের ভোটের হারে পার্থক্যের কারণ কী?
গণভোট ও সংসদ নির্বাচন এই দুই ভোটের গড় হারে এই পার্থক্য কেন সেটি নিয়ে নির্বাচন কমিশন একটি ব্যাখ্যা দিয়েছে শুক্রবার বিকেলে। ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, দুইটি আসনের জাতীয় নির্বাচনের ফলাফল স্থগিত থাকায় কম হয়েছে সংসদ ভোটের হার।
জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশ আসনে কবে কারা জয় পেয়েছিল? তারপর কী হয়েছিল?
এতগুলো আসনে নিজেদের প্রতিনিধি থাকার ফলে সংসদে যেকোনো আইন প্রণয়ন সহজ হয়, এমনকি রাষ্ট্রের সর্বোচ্চ আইন হিসেবে পরিচিত সংবিধান পরিবর্তনের সুযোগ তৈরি হয়। কিন্তু অতীতে দেখা গেছে, এরকম নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া জয় কখনও কখনও 'ফ্যাসিস্ট' শাসক তৈরিতে করার ক্ষেত্রেও ভূমিকা রাখে।


